দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতিক) ছেলে গোলাম মতুর্জা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিসিবির পরিচালক।
আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যলায়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
এ সময় গোলাম মতুর্জা পাপ্পা বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। দেশের কোথায় কী হচ্ছে সেটা বিষয় নয়, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছাই প্রতিপালন করে।
তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্মানের সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।
জেবি