দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তীব্র গরমে তৃষ্ণার্থ মানুষকে প্রশান্তি দিতে ঠান্ডা পানি ও শরবত খাওয়াচ্ছে ভোলা পৌরসভা।
ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে পৌর কার্যালয় চত্বরে সড়কের পথাচারী, যাত্রী, অটো ও রিকসা চালকসহ জনসাধারণের মধ্যে এ শরবত ও ঠান্ডা পানি খাওয়ানো হচ্ছে।
যতদিন গরমের তীব্রতা থাকবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এদিকে, পৌরসসভার এমন উদ্যোগকে স্বাগত জারিয়েছে পৌরবাসী।
জেবি