দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে অনুমোদনহীন একটি খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিনের নেতৃত্বে উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের নগরপাড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়া মোড়কজাত করা এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় নোংরা পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে দেওয়ান মোক্তার হোসেনের ছেলে শাহজালাল (৩০)-কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, বিএসটিআই অনুমোদন ছাড়া মোড়কজাত করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য লিচি ও জেলি উৎপাদন বিক্রি করার অপরাধে দেওয়ান মোক্তার ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যদি তারা দ্রুত সংশোধন না হয় তাহলে পরবর্তীতে অভিযান পরিচালনার মাধ্যমে কারখানা সিলগালা করে দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরএ