দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অতিরিক্ত দাবদাহে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাদেরকে ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ওই শিক্ষার্থীদের বাহিরে নিয়ে এসে পানি খাওয়ানো হয়। পরে ভবনের নিচে বাতাসের ব্যবস্থা করলে তারা সুস্থ হয়। এ অবস্থায় শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। অন্যান্য শিক্ষার্থীদেরকে খোলা জায়গায় রাখা হয়।
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, গতকাল থেকে স্কুল খোলা। কালকে সমস্যা হয়নি। আজকে দশটায় ক্লাস শুরু কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি এবং দুপুর একটার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দেই। এরমধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করেছি পরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন।
কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসারের দ্বায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই খবরটা আমরা পেয়েছি। এখনই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, গাছের ছায়া এলাকায় বেশি বেশি থাকার আমরা পরামর্শ দিচ্ছি।
এফএইচ