দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলা এই প্রতিপাদ্যে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রোববার (২৮ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা জজ আদালত সম্মেলন কক্ষে আলোচনায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহীদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ, লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপস বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে। অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে। জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, ২০২৩ সালে রাঙামাটিতে ১ হাজার ৩৫৯টি আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। আপস বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার ৩২৫ টাকা আদায় করা হয়েছে।
এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙনে গিয়ে শেষ হয়।
জেবি