দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ পরিচালনা করেন হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতী ইমরান বিন ইলিয়াস।
উপস্থিত মুসল্লিরা বলেন, সারাদেশের মতো আমাদের মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতেও অসহনীয় গরম পড়েছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
এদিকে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরাপাড়া মসজিদের সামনের সড়কে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জেবি