• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট, কলেজশিক্ষক কারাগারে

দেশ টিভি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৪, ২০:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার ও কমেন্ট করার অভিযোগে সুনীল চন্দ্র ঘোষ নামের এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুনীল চন্দ্র ঘোষ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুক্তাগাছার মহিষাদিয়া গ্রামের সতেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। বর্তমানে নগরীর বাঘমারা এলাকায় বসবাস করতেন।

জানা যায়, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক একটি পোস্ট শেয়ার ও কমেন্ট করেন সুনীল। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে প্রতিবাদ শুরু হলে বুধবার (২৪ এপ্রিল) কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে ধর্মবিরোধী অপপ্রচার ও মন্তব্যের কারণে এলাকাসহ সমাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কলেজ গভর্নিং বডির সদস্যদের নিয়ে এক জরুরি সভায় শিক্ষক সুনীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে বরখাস্তের সিদ্ধান্তের পর বিকেলেই জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শিক্ষক সুনীলকে গ্রেপ্তার করে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার পর স্থানীয়ভাবে পরিবেশ প্রতিকূল দিকে যেতে শুরু করে। পোস্ট শেয়ার ও কমেন্ট করার কথা স্বীকারও করেছেন ওই শিক্ষক। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষককে সাময়িকভাবে বুধবার বহিষ্কার করে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না ১৫ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

পরে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। শম্ভুগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. আবদুল কাইয়ুম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়, ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার ও তাতে কমেন্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন সুনীল।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট শেয়ার ও কমেন্ট করায় স্থানীয়ভাবে অসন্তোষ শুরু হয়। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর পরিস্থিতি শান্ত হয়েছে। শিক্ষকের কাছ থেকে ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

  • ফেসবুক
  • সারাদেশ
  • কারাগার
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।