• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ঝুঁকি মোকাবেলায় গরমে রেলে নজরদারি বাড়াল কর্তৃপক্ষ

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ২৬ এপ্রিল ২০২৪, ১৯:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দাবদাহ চলছে সারাদেশে। এর প্রভাব পড়ছে মানুষ পশুপাখি ছাড়াও প্রকৃতি এবং জড়বস্তুতে। গত এক সপ্তাহের মধ্যে ময়মনসিংহের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ঘটনার আশঙ্কায় রেললাইনে নজরদাররি বাড়ানোর কথা জানিয়েছেন কতৃর্পক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রেলওয়ে সূত্রে জানা যায়, অতিরিক্ত ঠান্ডা ও গরমের কারণে রেললাইন ও সংকুচিত এবং সম্প্রসারিত হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরে এই দুই কারণে দুর্ঘটনা ঘটেছে।

তারা বলছেন, ঠান্ডায় লোহা সংকুচিত হয়, গরমে প্রসারিত হয়। সাধারণত গরমে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে রেললাইন বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু অন্যান্য জিনিসের চেয়ে ধাতু অনেক বেশি তাপ পরিবহন করে। যেমন তাপমাত্রা যদি ৩০—৩৫ ডিগ্রি থাকে রেললাইনের পাতে সেটা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

এজন্য রেলে দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। যার কারণে লাইনে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এছাড়াও ত্রুটিপূর্ণ লাইন মেরামতে কাজ চলমান রয়েছে।

রেলওয়ের ময়মনসিংহ জোন হচ্ছে ময়মনসিংহ থেকে শ্রীপুর, বিদ্যাগঞ্জ, মোহনগঞ্জ, আঠারোবাড়ি, জারিয়া-জাঞ্জাইল এবং ভৈরব রেলপথের মোট ২০২ কিলোমিটার। দীর্ঘ এই রেলপথের কোথাও কোথাও বছরের পর বছর অযত্নে—অবহেলায় পড়ে থেকে পচন ধরেছে স্লিপারে। কোনো কোনো স্থানে আবার অস্তিত্বই নেই নাট—বল্টু বা হুকের। বেহাল অবস্থা গুরুত্বপূর্ণ রেল সেতুগুলোরও। কাঠের স্লিপারের ওপর লাইন বসিয়ে আটকানো হয় ক্লিপ দিয়ে। প্রতিটি স্লিপারের দুই পাশে কমপক্ষে আটটি করে ক্লিপ থাকার নিয়ম রয়েছে। কিন্তু বেশিরভাগ স্লিপারের সঙ্গেই ক্লিপের বালাই নেই। গরমে এইসব স্থানে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সানকিপাড়া রেলক্রসিং এলাকার বাসিন্দা শাহদাত হোসেন বলেন, নগরীর মধ্যেই রেললাইনের খারাপ অবস্থা। কংক্রিটের স্লিপারের পাশাপাশি রয়েছে কাঠের স্লিপার। কাঠের স্লিপারের বেশির অংশে নেই নাট—বল্টু। যার কারণে তীব্র গরমে রেললাইন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে কতৃর্পক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

গৌরীপুরের বাসিন্দা নাজমুল হাসান জনি বলেন, ব্রিটিশ আমলে ময়মনসিংহে রেললাইন স্থাপন করা হয়েছে। এরপর থেকে সামান্য মেরামত ছাড়া বড় কোন ধরনের মেরামতের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। গৌরীপুর থেকে ময়মনসিংহ রুটে ট্রেন একেবারেই ধীরে ধীরে চলে। অনেক স্থানে নেই স্লিপার তা থাকলেও নাট—বল্টু কম। মাঝে—মধ্যেই স্থানীয়রা নাট—বল্টু তুলে নিয়ে যায়। সেগুলো ভালো করে লাগানোও হয়নি। এখন যে গরম পড়ছে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তা অস্বাভাবিক বলে হবে না।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এসএম আনোয়ারুল হক বলেন, রেললাইন লোহা দিয়ে তৈরি। আর লোহা গরম শোষণ করে। যার কারণে তাপমাত্রা বেশি হলে রেললাইন বেঁকে যায়। অনেক দেশ এই সমস্যা সমাধানে রেললাইনে ব্যবহার করছে সাদা রং। কারণ সাদা রং সবচেয়ে কম তাপ শোষণ করে। এতে তাপমাত্রা কম হয় ৫—১০ ডিগ্রি পর্যন্ত।

আরও পড়ুন

নড়াইলে কৃষকের পানের বরজে আগুন দিলো দুর্বৃত্তরা

রেললাইন বেঁকে যাওয়ার ঝুঁকি কমাতে হলে দুই পাশে গাছপালা লাগানো যেতে পারে। তাতে লাভ হয় দুটি। বন্যায় রেললাইনের নিচের মাটি সহজে সরে না। সেইসঙ্গে রেললাইন গরম কম হয়। কিন্তু গাছপালা না থাকলে সরাসরি সূর্যের তাপে গরম হয়ে রেললাইনের লোহার আকার বেড়ে যেতে পারে। তখন সেগুলো এঁকেবেঁকে জায়গা করে দেয় অতিরিক্ত অংশগুলোকে। এক্ষেত্রে নজরদারি বাড়ানোও প্রয়োজন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী বলেন, আমরা ছোট সময়েই বই পুস্তকে পড়েছি অতিরিক্ত গরমে রেললাইন সম্প্রসারিত হয়ে বেঁকে যায়; আর ঠাণ্ডায় সংকুচিত হয়। এবার সারা দেশে তাপপ্রবাহ চলছে; সে বিষয়টি মাথায় রেখে ঊর্ধ্বতন কতৃর্পক্ষের নির্দেশে রেললাইনে নজরদারি বাড়ানো হয়েছে। পুরাতন লাইন সংস্কারের পাশাপাশি নতুন লাইন যেন ক্রুটিমুক্ত থাকে আমরা খেয়াল রাখছি। গরমে টহল টিমের সদস্য বাড়ানো হয়েছে; যদি সমস্যার কোনো ধরনের নমুনা পাওয়া যায় সঙ্গে সঙ্গে খুঁটি দেওয়ার পাশাপাশি টেকনিক্যাল ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকির মধ্যে এখনও পর্যন্ত পড়েনি। তদারকি বৃদ্ধি করতে প্রতি ঘ্যাংয়ে অতিরিক্ত একজন দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গায় তদারকি বাড়ানো হয়েছে। ২৫ কিলোর মতো লাইন রেন্যুয়াল করা হয়েছে; বাকি পুরাতন লাইন। আশা রাখছি সমস্যা হবে না।

জেবি

  • ট্রেন
  • সারাদেশ
  • গরম
  • রেললাইন
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
পদ্মা সেতু হয়ে সোয়া ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় এলো ট্রেন
পদ্মা সেতু হয়ে সোয়া ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় এলো ট্রেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।