• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সেলিম প্রধানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

দেশ টিভি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সেলিম প্রধানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যলয়ে সম্মেলন কক্ষে যাচাই-বাচাই কার্যক্রম শেষে তার প্রার্থীরা বাতিল করা হয়।

তবে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সেলিম প্রধানকে।

দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করায় বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পাড়ায় সেলিম প্রধানের মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব-আল-রাব্বি।

তিনি বলেন, দুদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেলিম প্রধানের কারাভোগের অভিযোগ করেছে অন্য প্রার্থীরা। এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি যে কাগজপত্র দাখিল করেছেন তাকে অর্থদণ্ড স্থগিত করলেও সাজা স্থগিত হয়নি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাইবাছাই কার্যক্রমের সময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় দুই ধারায় সেলিম প্রধানকে চার বছর সাজাভোগ করে সম্প্রতি বেড়িয়েছেন। তবে উপজেলা পরিষদ আইন অনুযায়ী কোনো নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণে যোগ্য হবেন না। ফলে তিনি যেহেতু চার বছর সাজা খেটেছেন সেহেতু তিনি নির্বাচনি আইন অনুযায়ী ভোটে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তার এ কথার বিরোধিতা করেন সেলিম প্রধানের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন। তিনি বলেন, সেলিম প্রধান সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। আদালত তা আদেশ স্থগিত করেছেন। সকল প্রকার কাগজপত্র দেওয়ার পরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করব।

নারায়ণগঞ্জ জেলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করে। তার মধ্যে মঙ্গলবার যাচাই-বাছাইয়ে রূপগঞ্জ থেকে চেয়ারম্যান পদে থেকে সেলিম প্রধান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন এবং সোনারাগাঁ থেকে দুইজন ভাইসচেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ছয় জনের প্রার্থিতা বাতিল করা হয়। তিনটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩৪ জন যাচাই-বাছাইয়ে মনোনীত হয়েছেন।

আরও পড়ুন

অবৈধভাবে ভারতে প্রবেশ, অবশেষে দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি–বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূলহোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। এর মধ্যেই আলোচিত এই ব্যক্তির গণসংযোগের কিছু ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উৎসুক্য তৈরি হয়।

জেবি

  • নারায়ণগঞ্জ
  • সারাদেশ
  • বাংলাদেশি
  • মনোনয়ন
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত
ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।