দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আমিনুর রহমান মিঞা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন।
অপরদিকে হরিরামপুরে প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
জেবি