দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রামপ্রসাদ চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে নিশ্চিত জানান পুলিশ সুপার আক্তার হোসেন।
গ্রেপ্তার রামপ্রসাদ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের পীযুষ চন্দ্র শীলের ছেলে। সে মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত রয়েছে।
পুলিশ সুপার আক্তার হোসেন জানান, রামপ্রসাদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের ভুয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এরপর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজনগর থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও বলেন, যারাই প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হবিগঞ্জ সদর মডেল থানার অভিযানে হবিগঞ্জের শীর্ষ ডাকাত আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাফডজন ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এর আগে ২০১৯ সালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় সে পেট ব্যথার অজুহাতে বারবার টয়লেটে যাওয়া আসা করে। এক পর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানার পেছনের দরজার তালা ভেঙে পালিয়ে যায়।
এফএইচ