• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

প্রেমিকাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা
  ১৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রেমিকাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুন্দরবন উপকূলের জেলেপাড়ায়।

স্থানীয় জেলে পাড়ার বাসুদেব মণ্ডল ও যমুনা মণ্ডলের ছেলে প্রদীপ কুমার মণ্ডল (২৫) উপকূলীয় এলাকার সকল দুর্যোগে মানুষ উদ্ধার করা, মানুষের কাছে খাবার পানি পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কারণে অনেক জনপ্রিয় ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আত্মহননে প্রাণ হারানো প্রদীপ কুমার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসের একটি অংশে প্রদীপ কুমার এভাবে লেখেন ‘বিদায় পাখি তুমি যে এইভাবে আমার সঙ্গে বেঈমানি করবে আমি কখনও বুঝিনি।

আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যেভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না।

এ সময় তার মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকে দায়ী করেন প্রদীপ। আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিওকলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেন তিনি। যা দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু কেউ কিছু করার আগেই সব শেষ হয়ে যায়।

ওসি কালাম জানান, প্রদীপের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, প্রদীপের বংশীপুরের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার ওপরে অভিমান করে সে আত্মহত্যা করেছে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র পরিচালক গাজী ইমরান বলেন, প্রদীপের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসে প্রদীপ কুমার লেখেন, ‘বিদায় পাখি। তুমি যে এইভাবে আমার সঙ্গে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না। কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যেভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না।

প্লিজ। আর কখনোই তোমার জন্য পাগলামি করবে না কেউ। ভালো থেকো পাখি। আবার যে নতুন মানুষটার সঙ্গে কথা বলছো তাকে যেন কাঁদিও না। আজ আমি নিজে চোখে দেখলাম কথা বলতে। আর তোমার দেওয়া জামা প্যান্ট জুতা সব সঙ্গে নিয়ে মরলাম পাখি। আমি আমার কথা রেখেছি।

পাখি গত ২ বছর আগে বলেছিলাম না পাখি তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেই দিনই আমার মরণ হবে। রেখেছি পাখি আমার কথা। আমি তোমার মতো বেঈমান না। আর আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি এবং তোমার পরিবার দায়ী।

মৃত্যুর পর প্রদীপের ফেসবুক পোস্ট কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে।

তার মৃত্যুর পর অনেকেই সেই পোস্টে শোক ও সমবেদনা জানান। এর মধ্যে জান্নাতুল নাঈম নামে একজন মন্তব্য করে বলেন, প্রদীপ এভাবে নিভে গেলে? তুমি পরপারে ভাল থেকো। সেই কামনা করি।

আরও পড়ুন

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১১

প্রসাদ কুমার নামে একজন মন্তব্য করেন, উপকূলবাসী আমরা একজন সমাজবান্ধবকে হারালাম। প্রদীপ এটা তো কোনো সমাধান না। এভাবে একটা মেয়ের কারণে জীবন প্রদীপটাই নিভিয়ে দিলে। ভালো থেকো পরপারে।

ইয়াসমিন রূপা নামে একজন মন্তব্য করেন, এইভাবে মরে যাওয়াটা সমাধান ছিল না।

জেবি

  • প্রেমিকা
  • আত্মহত্যা
  • স্ট্যাটাস
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
ছেলেদের বিদেশ পাঠাতে নিয়েছিলেন ঋণ, শোধ করতে না পেরে বাবার আত্মহত্যা
ছেলেদের বিদেশ পাঠাতে নিয়েছিলেন ঋণ, শোধ করতে না পেরে বাবার আত্মহত্যা
সময় টিভি ও এএফপির প্রতিবেদন ইস্যুতে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস 
সময় টিভি ও এএফপির প্রতিবেদন ইস্যুতে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।