দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপায় চড়ক পূঁজা অনুষ্ঠান নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গোলযোগে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় ছয় আসামিকে আটক করেছে র্যাব।
সোমবার (১৫ এপ্রিল) রাত থেকে ভোর পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র্যাব কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ বলেন, ১৪ লপ্রিল রোববার রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপার দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়ক পুঁজা অনুষ্ঠান নিয়ে তর্কতর্কি হতে থাকে।
একপর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে নিহত স্বাধীন বিশ্বাস ও তার বাবা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে।
এতে স্বাধীন বিশ্বাসের মাথায় লাঠির আঘাত লাগলে সে গুরতর আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১-৩০ মিনিটের সময় মারা যায়। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ছয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছে সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রশনজিৎ বিশ্বাস (২৬), পলাশ বিশ্বাস (১৬)। আসামিদের প্রত্যকের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগরে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
জেবি