দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫৫ শতাংশ।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তি বেড়ে গেছে। আগামী ৭ তারিখ অর্থাৎ রোববার থেকে খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রাও কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।
তবে আজ এবং আগামীকাল তাপমাত্রা আরও বাড়ার সম্ভবনা রয়েছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে।
জেবি