দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি। এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে গণধোলাইয়ের শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে। এরই অংশ হিসেবে নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে জানালে তিনি বিনামূল্যের এই কার্ড জনপ্রতি ২০ টাকা আদায় করে চার হাজার গ্রাহকের মাঝে বিতরণ করেন।
এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রবির ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার কবল থেকে রবিকে উদ্ধার করে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রবি পুলিশের হেফাজতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানায়, আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে তাকে (রবিকে) উদ্ধার করি। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আরএ