• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

শেরপুরে দায়সারাভাবে হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা

রফিক মজিদ, শেরপুর
  ১৯ মার্চ ২০২৪, ১৭:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সারাদেশের মতো শেরপুরে অনুষ্ঠিত হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেলাটি গত বছর শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উন্মুক্ত মাঠে ব্যাপক জাকজমকভাবে অনুষ্ঠিত হলেও এবার দায়সারাভাবে জেলা শিল্পকলা একাডেমি ভবনের একটি কক্ষে ইনডোরে করা হচ্ছে এ মেলা।

কিন্তু প্রতিবছর এই মেলা শুরুর আগে স্থানীয় সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান, প্রেসক্লাব এবং কবি সাহিত্যিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করা হলেও এবার কাউকেই কিছু জানানো হয়নি। শুধুমাত্র জেলা প্রশাসনকে অবগতি করে গত ১৭ মার্চ মেলা উদ্বোধন করেছেন। মেলা চলবে ২০ মার্চ পর্যন্ত। ফলে মেলায় এবার দর্শক সমাগম নেই বললেই চলে।

প্রতিদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকলেও জেলার কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক এবং সচেতন মহলের পাঠকদের কোনো উপস্থিতি নেই। হাতেগোনা দু’চারজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় এসে ঘুরে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এই বইমেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে গত ১৭ মার্চ থেকে মেলা উদ্বোধন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধসহ দেশের বরেণ্য লেখকদের প্রায় আট হাজার বই বিক্রি ও প্রদর্শনের জন্য রাখা হয়েছে বলে সূত্র জানায়।

আরও পড়ুন

ফেনীতে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ৭

এদিকে এই মেলার বিষয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমিও অবগত নই, তবে ফেসবুকের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে শেরপুর প্রেসক্লাবের সভাপতির রফিকুল ইসলাম আধারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। এদিকে শেরপুরের অন্যতম কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানায়, এবার আমরা ভ্রাম্যমাণ বইমেলার বিষয়টি জানি না। জানলে আমরাও বই কিনতে এবং মেলা প্রাঙণে কবি সাহিত্যিকদের নিয়ে আড্ডা দিতে পারতাম।

এ বিষয়ে মেলার ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল জানান, আমাদের ভ্রাম্যমাণ মেলাটি সারাদেশেই পর্যায়ক্রমে হচ্ছে। শেরপুরের পরে ২২ তারিখ থেকে জামালপুরে আয়োজন করা হচ্ছে। ফলে এই ব্যস্ততার কারণে এবং আমাদের লাইব্রেরিয়ান অসুস্থ থাকায় কোনো মিডিয়া বা কবি সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে এবং শহরে মাইকিং করা হয়েছে।

জেবি

  • শেরপুর
  • মেলা
  • বই
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সাবেক প্রেমিকের জন্য ঝামেলায় ফারিণ
সাবেক প্রেমিকের জন্য ঝামেলায় ফারিণ
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
পঞ্চগড়ে তিন দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে তিন দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।