দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৩৬ জন অগ্নিদগ্ধের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও পুলিশ সুপার কাজী সফিকুল আলম । জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বলেন,গ্যাস সিলিন্ডারের ব্যবহারের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকায় এবং গ্যাস সিলিন্ডারটি কোনো ত্রুটিযুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবীরকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তাদের মান ঠিকমতো আছে কিনা এ বিষয়ে পুঙ্খানুভাবে দেখা হবে। যদি কোনো ব্যতয় থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার তদন্ত নিয়ে পুলিশ সুপার বলেন, গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে ডিলারশিপ আইনগতভাবে ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।
এফএইচ