দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজানে বাজার নিয়ন্ত্রণে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন বিভাগ।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলা কৃষি বিপণন বিভাগের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুল রশীদ।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম জানান, কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এ সময় কৃষি বিপণন আইন অবহিতকরণ ও সরকার থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি রমজানে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়া হলে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
জেবি