দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মানিকগঞ্জের বিভিন্ন বাজার ও পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেছে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সোমবার (১১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও সরকার থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি রমজানে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়া হলে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবি তুলিপ।
জেবি