দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়ার পুরান বাউশিয়া, মধ্য বাউশিয়া ও বক্তারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ বেশি হওয়ায় ওই এলাকাগুলোতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, এই এলাকায় তিতাসের বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। আজ অভিযানের মাধ্যমে পুরান বাউশিয়া, মধ্য বাউশিয়া ও বক্তারকান্দি এলাকার তিনটি গ্রামের ১৪ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো।
যার মাধ্যমে হাজারো অবৈধ আবাসিক সংযোগ চলতো। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।
জেবি