দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র রমজান মাসকে সামনে রেখে শরীয়তপুরে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার কাশিপুর নেছারিয়া দাখিল মাদরাসা মাঠে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছেন।
এ কার্যক্রমের উদ্বোধন করেন আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার। এ সময় সমিতির সহ-সভাপতি নূর হোসেন নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমিতি সূত্রে জানা যায়, তাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন। শরীয়তপুরের আংগারিয়া বাজার, কাশিপুর মাদ্রাসা নিয়মিতভাবে ক্রেতারা এ সকল পণ্য ক্রয় করতে পারবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানেও এ কার্যক্রম চালু করা হবে।
আরও জানা যায়, প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৪০ টাকা যা বাজারমূল্য থেকে পাঁচ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ১১০ টাকা কেজির মসুর ডাল ৮ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১০২ টাকায়। ১০৫ টাকা কেজির ছোলাবুট বিক্রি হচ্ছে ৯৬ টাকায়।
এছাড়া চিনি, চিরা, মুড়ি, গুড়, লবণ, জিরা, হলুদ ও মরিচ গুড়াসহ আরও অনেক পণ্য বাজার মূল্য থেকে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে শরীয়তপুরের সাধারণ মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।
তবে আমার একার পক্ষে সমগ্র জেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই আমাদের মতো করে অনান্য প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসতো তাহলে ক্রেতা সাধারণ একটু হলেও স্বস্তি পেত।
সমিতির সহ-সভাপতি নূর হোসেন নয়ন বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়। অথচ খবরে দেখলাম কাতারে রমজানকে সামনে রেখে ৯০০ পণ্যের দাম কমানো হয়েছে। তাছাড়া কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করেও দাম বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়। সে সকল মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
জেবি