দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদী উপজেলার চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মো. নাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে তাকে ঢাকার উত্তরা পূর্ব থানার সীসেল রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদ জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মণ্ডল পাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৪ প্রেস ব্রিফিংয়ে জানায়, ভিকটিম ভায়াডাঙ্গা মণ্ডলপাড়া (বলদিপাড়া) গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ভিকটিমের বাবা দ্বিতীয় বিবাহ করে অন্যত্র চলে গেলে অভাব অনটনের কারণে ভিকটিমকে তার মা শ্রীবরদীতে নানার বাড়িতে রেখে ঢাকায় চলে যায়।
এদিকে ভিকটিম স্কুলে যাতায়াতের পথে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে নাহিদ।
২০২৩ সালের ৫ মে সকালে তার ইচ্ছের বিরুদ্ধে তুলে নিয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভুয়া কাগজে লেখালেখি করে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার উপর অমানবিক অত্যাচার করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ২০২৩ সালের ১৫ আগস্ট সকালে ঢাকা থেকে নিয়ে এসে মুখ ও হাত-পা বেঁধে তার নানাবাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় নাহিদ।
পরে ভিকটিমের মা মোছা. মিনারা বেগম বাদী হয়ে নাহিদ মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই নাহিদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।
জেবি