দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাইপ লাইনের জরুরি মেরামতের জন্য সিলেট নগরী ও তৎসংলগ্ন এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শনিবার (৯ মার্চ) রাত ১০টা থেকে রোববার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকায় যথারীতি সরবরাহ স্বাভাবিক থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে। পাইপলাইনের কাজ শেষে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
ডিপি/