দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে দুইপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৯ মার্চ) মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ১০ টায় কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের এক ব্যক্তিকে মহানগর ছাত্রলীগ নেতা সুমন গুলি করেছে।
আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।
এই ঘটনায় প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।
গোলাগুলির বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
কুমিল্লা সিটি উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
এবার কুসিক সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী-তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপনির্বাচনে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দু'জন।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুইটি রিজার্ভ টিম রয়েছে। এছাড়া নিয়োজিত আছে র্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।
এফএইচ