দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনের মধ্যে থাকা জিন-ভূতদের শাস্তেয়া করতে হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রয়াত জাসদ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাঙ্গার স্মরণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট যারা ভাঙবেন আমি মনে করি তাদের ভেতরেই জিন-ভূত আছে। প্রশাসনের মধ্যে থাকা এই জিন-ভূতদের শায়েস্তা করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে বলব প্রশাসনের মধ্যে যারা জিন-ভূত আছে বা অসৎ আমলা আছে তাদের শায়েস্তা করার উদ্যোগ নিন। তাদের পৃষ্ঠপোষকতা আছে সুতরাং তারা ঘর কাটা ইঁদুর, তাদের থেকে সতর্ক হোন এবং আপনি (প্রধানমন্ত্রী) পারবেন সমাধান করতে।
তিনি আরও বলেন, খুচরা বাজারের সঙ্গে পাইকারি আড়তেও অভিযান চালানো দরকার। অভিযানে বড়দের গলায় গামছা দিয়ে হাজতে নিয়ে যান, বাজারটা নিয়ন্ত্রণে আসবে। যে অভিযান চলছে তার পাশাপাশি যেসব ভুলত্রুটি আছে তার সংশোধন করে সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে পদক্ষেপ নিলে বাজারে ১৫ দিনে একটা স্বস্তির ভাব ফিরে আসবে। শুধুমাত্র বাজারে অভিযান চালালেই সমস্যার সমাধান করতে পারবেন না।
জাসদ নেতা আরও বলেন, একদিকে বাজারে অভিযান আরেক দিকে অর্থনৈতিক কিছু সিদ্ধান্তের ভুলত্রুটি। এসব সংশোধন করে সমন্বিত পদক্ষেপে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমার মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কয়েকটি বক্তব্যে আমি আশার আলো দেখছি, উনি পরিস্থিতিটা বুঝতে পারছেন এবং কোথায় আঘাত করতে হবে সেটা বুঝতে পারছেন। আমি আবার পরামর্শ দিব লেজে বাড়ি মারবেন না, মাথায় বাড়ি মারেন।
এফএইচ