দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলের কাজিকান্দা এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লাল মিয়া (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। লাল মিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১ মার্চ) লাল মিয়া ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় দুপুরে দিকে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপে কামড় দেয়। তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মার্চ) রাতে হাসপাতালের চিকিৎসকরা জানান, লাল মিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে।
পরে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলার গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। পরে বুধবার (৬ মার্চ) রাত ২টার দিকে কবিরাজের বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এর আগে, লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে।
এও