দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকার ভালো চলছে না। কারো কোনো দায়িত্ববোধ নাই। যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত।
বুধবার (৬ মার্চ) দুপুরে সখিপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তারের হাতে মারধরের শিকার আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ বড়ই খেয়ে ইফতার করবে আর যাদের বিত্ত আছে ওরা খেজুর খাবে। ওরা মুরগির রান খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারি নাই।
এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্যাতনকারী বহুরিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিচারের দাবিতে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলীপি প্রধান করেন।
জেবি