দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে ৩টি, আবৃত্তিতে ৩টি এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ২টিসহ মোট ৩টি বিভাগের ৭টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসব প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার জিএমএ মনির, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম ও সাইফুল ইসলাম শাহিন।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
জেবি