দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন বান্দরবানের রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।
মামলার রহস্য উদঘাটন, গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি আইজিপি পদকে ভূষিত হন।
রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে।
এক প্রতিক্রিয়ায় ওসি পারভেজ আলী বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। এই পুরস্কার যেন আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে ওসি পারভেজ আলী আইজিপি পদকে ভূষিত হওয়ায় রোয়াংছড়ি থানায় কর্মরত সহকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। পরে তিনি পুলিশ সদস্যদের মিষ্টিমুখ করান।
জেবি