দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো শেরপুরেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।
শনিবার (২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তপন সারওয়ার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নতুন ভোটারদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার ১ মার্চ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার হয়েছেন ২১ হাজার ৬৮৪ জন।
জেবি