দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে কুমিল্লার মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এই রায় ঘোষণা করেন।
মৃত্যু দণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ বাতা বাড়ীয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. রিয়াদ হোসেন (পলাতক), মৃত আবুল বসরের ছেলে মীর হোসেন ও আনোয়ার হোসেন, সামছুল হক পাটোয়ারীর ছেলে মো. ইউসুফ (পলাতক), মো. ইসমাইল হোসেন, ছালেহ আহম্মদের ছেলে মিশু (পলাতক), শহীদ উল্লাহ মেম্বার এর ছেলে মো. রাজন (পলাতক), তাজুল ইসলাম এর ছেলে মানিক মিয়া (পলাতক), আবুল হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (পলাতক), ও মৃত সুলতান আহমদের ছেলে মো. রাশেদ (পলাতক)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার তাজুল ইসলামের ছেলে নোমান (২৩), সিরাজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (৪১), হাজি আ. সামাদের ছেলে আবুল কাশেম পিচ্চি কাশেম (৪২), মৌলভী আলী আকবরের ছেলে মো. শহীদউল্লা মেম্বার (৫৫), নূর আহম্মদের দুই ছেলে মো. সালেহ আহম্মদ (৩২) ও মো. সোহাগ (২৬), সফিকুর রহমানের ছেলে মো. স্বপন (৩৫), সুলতান আহম্মদের ছেলে মো. রাশেদ এবং মন্তাজুর রহমানের ছেলে মো. টিপু (৩৫)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৩ মে সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়ার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালান আসামিরা। এ সময় তারা চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে জাহাঙ্গীরকে হত্যা করে।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই মো. আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এসআই মো. নাছির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
২০১৯ সালের ১৩ অক্টোবর মামলাটি চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
এফএইচ