দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চলিয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা ও একটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে অংকন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও মেডিসিন ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাছ-মাংস, দুধ ইত্যাদি সংরক্ষণ করা,এমবিবিএস ডাক্তার ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যাতিত অন্যদের দিয়ে আল্ট্রাসনো এবং এক্সরে করানোর অপরাধে প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান রিপনকে ৩০ হাজার টাকা, মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারে মালিক নুরুল আমিনকে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইফ কেয়ার ডক্টরস চেম্বারে অভিযান চালিয়ে অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক রোকিনুজ্জামান তাসিরকে ১০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর হসপিটালের আরএমও ড. মো. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. আনিসুর রহমান।
জেবি