দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় নুসরাত জাহান রোজা (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগে সৎমা জোবাইদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদে নুসরাত জাহানকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। সে সজিব কাজীর দ্বিতীয় স্ত্রী।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার গিলাতলা গ্রামে সৎমা জোবাইদা বেগম ওই শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় নিহত শিশু নুসরাত জাহান রোজার দাদা আবুল খায়ের কাজী বাদী হয়ে লোহাগড়া থানায় নিহতের সৎ মা জোবাইদা বেগমকে (১৯) আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান জানায়, জিজ্ঞাসাবাদে আসামি জোবাইদা বেগম জানায়, ২০২১ সালে তার ফুফাতো ভাই সজীব কাজীর সাথে তার বিবাহ হয়। সজীব কাজীর আগের ঘরে এক ছেলে ইয়াসিন কাজী ও এক মেয়ে নুসরাত জাহান রোজা আছে জেনেও তিনি বিবাহ করেন। বিবাহের প্রথম থেকেই ছেলে ইয়াসিনের প্রতি যতটা মমত্ববোধ ছিল মেয়ে নুসরাতের প্রতি ততটা ছিল না। দুই ভাই-বোন প্রতিদিন ঝগড়া করতো। ইয়াসিন বয়সে বড় হলেও তিনি নুসরাতকে বেশি শাসন করতেন।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার দিন মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে ইয়াসিন ও নুসরাতের মাঝে ঝগড়া লাগে। ইয়াসিন নুসরাতকে হাত দিয়ে আঘাত করলে নুসরাত কান্না করতে থাকে।
তখন পাষণ্ড মা জোবাইদা বেগম তার কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরে। নুসরাতের নাক-মুখ বন্ধ হয়ে যাওয়ায় সে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এক পর্যায়ে পাষণ্ড মা তার নাক-মুখ চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। তারপর জোবাইদা বেগম শিশু নুসরাতকে বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে নিজের দোষ আড়াল করতে ঘর থেকে বের হয়ে আসে।
পরবর্তীতে নিহতের দাদা আবুল খায়ের কাজী বাড়িতে এসে নুসরাতকে গোসল করার জন্য ডাকতে থাকে। নুসরাত কোনো সাড়া শব্দ না করায় তার দাদী ঘরে গিয়ে তাকে ডাকে এবং কোলে নিয়ে দেখে নুসরাত নিস্তেজ হয়ে আছে এবং মারা গেছে।
আসামিকে বুধবার লোহাগড়া আদালতে সোপর্দ করা হলে আদালতে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করে জবানবন্দী প্রদান করে।