দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
কলেজছাত্র নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি বলেন, এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে জড়িত পলাতক আছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত রাইসুল হক তাহসিন নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এছাড়া তিনি জেলার বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা রাজন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিন, মাহিসহ (১৯) পাঁচজন সহপাঠীর সঙ্গে অপর গ্রুপের সহপাঠী মান্না (১৯), জুয়েল (২০), রিহাদ (২০), রিমনসহ (১৯) ৭-৮ জনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মান্না-জুয়েল-রিহাদ, রিমনসহ ৭-৮ জন তাহসিনসহ তার সহপাঠীদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাহসিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।
এই ঘটনায় তাহসিন, মাহি ও অপর গ্রুপের জুয়েল আহত হন। গুরুতর অবস্থায় তাহসিনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাহসিন মারা যান।
ওসি মাসুক আলী বলেন, পূর্ববিরোধের জের ধরে চৌদ্দহাজারি মার্কেটের সামনে তাহসিন-মাহিদের ওপর হামলা করেন মান্নাসহ ৭-৮ জন। পরে তাহসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। সিলেটে নেওয়ার পথে তাহসিন মারা যান। এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।
জেবি