দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জৈন্তাপুর মডেল থানার পুলিশের চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি পিকআপ জব্দ করা হয়।
অন্যদিকে রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ডিআই ট্রাক জব্দ করা হয়। দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালকসহ চোরাকারবারিরা পালিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করি। অভিযানে দুটি গাড়িসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি।
এ বিষয়ে দুটি পৃথক মামলা করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
জেবি