• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • জামালপুর

শরীরে গরম পানি ঢেলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মেহেদী হাসান, জামালপুর
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জামালপুরে যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা নারী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনাটি গত সোমবারের হলেও ভয়ভীতির কারণে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনায় নির্যাতিতের বড় বোন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি অভিযুক্ত শিক্ষকের বাবা আশিককে গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামি স্কুলশিক্ষক আল-আমীনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ।

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মুল্লিকপুর গ্রামের আশেক আলীর ছেলে শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমীনের সঙ্গে ১০ মাস আগে বিয়ে হয় মেলান্দ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের মেয়ে নিশি আক্তারের। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও মোবাইলসহ স্বর্ণালঙ্কার যৌতুক দেওয়া হয়। গত তিন দিন ধরে শহরের গেইটপাড় এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন। এরপর থেকেই আলআমীন আরও ৫ লাখ টাকার জন্য মারধর ও নির্যাতন শুরু করে। গত ১৯ ফেব্রুয়ারি আলআমীন নিশিকে মারধর করার একপর্যায়ে গরম পানি শরীরে ঢেলে দেয়। তার শরীরের ৯০ ভাগ ঝলসে যায়। এ অবস্থায় তাকে ঘরে তালা বদ্ধ করে রেখে দেওয়া হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারি তার অবস্থার অবনতি হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে রেখে আল আমীন পালিয়ে যায়। পরে নিশি মোবাইল ফোনে তার পরিবারকে ঘটনা জানানোর পর তারা এসে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নিশি আক্তার বলেন, সে প্রায় সময় মারধর করতো। রান্নায় লবণ কম হলে মারতো। ঘটনার দিন ৫ লাখ টাকার জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে, মুখে গামছা গুজে মারপিট করে। পরে শরীরে গরম পানি ঢেলে দেয়।

নিশির মা বলেন, বিয়ে দেওয়ার পর থেকে অনেক অত্যাচার করে। জোর করে বিয়ে করে। অনেক যৌতুক দিছি। ফার্নিচার, গাড়ি, গয়নাসহ সব দিছি। আমার মেয়েকে গরম পানি ঢাইলে পুড়া দিছে। তাও আমি জানতাম না। মেয়ে ফোন দিছে ছবি দিছে। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বলেন, মেয়েটির শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে অনেক দেরিতে আসায় শরীরে আরও বেশি ক্ষতি হয়েছে। তবুও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়েছি।

আরও পড়ুন

কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি আলমগীর

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, এই ঘটনায় মেয়েটির বড় বোন বাদী হয়ে আজ রাতে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সহকারী শিক্ষক আল আমিনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার শোনার পর থেকেই আমাদের অভিযান অব্যাহত আছে।

মুহাম্মদ মহব্বত কবির আরও বলেন, মঙ্গলবার রাতে জামালপুর শহরের গেইটপাড় এলাকা থেকে আল আমিনের বাবা আশেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আল আমিনকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

জেবি

  • জামালপুর
  • সারাদেশ
  • আল আমিন
  • গেইট
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
বল ওঠাতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
বল ওঠাতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।