দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ইছামতি নদীর পাড়ে ছোট্ট দোসরপাড়া গ্রামে অশ্বথ গাছের নিচে ভিড় করেছে মানুষ।
তাদের লক্ষ্য ফকির লালন সাঁইয়ের গান শুনবেন। কুষ্টিয়াসহ দেশের নানা প্রান্ত থেকে গান শুনাতে এসেছেন সাধকরা। সন্ধ্যায় অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা শেষে লালন ভক্তসহ সাধারণ শ্রোতাদের অপেক্ষার পালা শেষ হয়।
বীর মু্ক্তিযোদ্ধা শাহ সুফি দরবেশ নহির ফকির শুরু করেন লালনের গান।
সন্ধ্যায় ‘সুভাব দেও গুরু আমার মনে তোমার চরণ যেন ভুলিনে,পার করো হে দয়াল চাঁদ আমারে...ধন্য ধন্য বলি তারে..., আমায় রাখিলেন সাই কুপজল করে আন্ধেলা পুকুরে,এর মতো লালন সাঁইজির বিখ্যাত গান পরিবেশ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাধুরা।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেনে বলেন, লালন ফকির গানের মাধ্যমে মানুষের মনকে সংস্কার করেছেন। ২০০৩ সালে কুষ্টিয়া গিয়ে গান শুনে আমি অনুপ্রাণিত হয়ে মুন্সীগঞ্জে পদ্মহেম ধাম প্রতিষ্ঠা করি। লালনের গান থেকেই পদ্মহেম ধাম শব্দগুচ্ছ নিয়ে এর নামকরণ করি। আমাদের উদ্দেশ্য একটাই। পদ্মহেম ধামের মতো আরও আখড়া তৈরি হোক। লালনের গানের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম তৈরি হোক। ভেদাভেদ দূর হোক।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পদ্মহেম ধামে অনুষ্ঠিত ২০তম সাধুসঙ্গের উদ্বোধক ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর মধ্যরাতে গান শেষে এ সাধুসঙ্গ শেষ হয়।
জেবি