দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, মা সায়মা বেগম (৩৩) ও তার কন্যাসন্তান ছাইমুনা (১১) এবং পুত্র সন্তান তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদিআরব প্রবাসী।
নিহত সায়মার জা রোজিনা আক্তার জানান, সে ঋণগ্রস্ত ছিল। বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে সুদের টাকা নিত।
রোববার সকালে পাওনাদার এসে দরজা বন্ধ দেখে ডাকাকাকি করে চলে যায়।
পরে তাদের সারা না পয়ে পুলিশকে খবর দেই।
পুলিশ ধারণা করছে প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলেন তিনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।
জেবি