দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সফি আলম (১২), রবিউল (৫), সোহেল (৫), রাসেল (৩), মোবাশের (৩২), বসির উল্যা (১৫), রশমিদা (৩), জোবায়দা (১১) ও আমেনা খাতুন (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভাসানচরের ৮১ নং ক্লাস্টারের আবদুর শুক্কুরের পরিবারের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। এক পর্যায়ে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। বাতাসের সঙ্গে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের বাসিন্দা ও আশপাশে থাকা শিশু ও নারীসহ নয়জন দগ্ধ হন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গারা আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশ গিয়ে দগ্ধ সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে ক্লাস্টার ঘরটির আংশিক ক্ষতি হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসিনা জাহান বলেন, দগ্ধ নয়জনকে এ হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে ছয়জন শিশু। বাকিদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। শিশুদের অবস্থা খুবই খারাপ।
তিনি বলেন, এক শিশুর শতভাগ, অন্যদের প্রায় ষাট শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধ নারীকেও তাদের সঙ্গে পাঠানো হয়েছে।
জেডএ