দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা করে লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল খালেক (৫৭) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আব্দুল খালেক উপজেলার তিল্লীর চর এলাকার মৃত ভাসান বেপারীর ছেলে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে লাশ নিয়ে মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দুর্বৃত্তরা আব্দুল খালেকের বসতবাড়িতে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালিয়ে খালেককে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৃষক মো. আব্দুল খালেক।
এ ঘটনায় পরের দিন সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাটুরিয়া থানায় ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে মো. রিপন মিয়া।
ঘটনার ৫ দিন পেরুলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল খালেকের বসতবাড়িতে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করে।
পরে তাকে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন আদালত থেকে জামিনে আছে বলেও জানান তিনি।
জেবি