দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শরীয়তপুরের নড়িয়ার পণ্ডিতসার টিএম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস।
এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে শহীদ মিনার প্রাঙনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গভর্নিং বডির সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু চৌধুরী, সদস্য অমিত পাল, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, কলেজ গভর্নিং বডির সদস্য মুজাফফর তপাদার, গাজী মনির হোসেন, শিক্ষক মোহাম্মদ ইলিয়াস খান, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মীরমালত, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, যুবলীগ নেতা বাকির গাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম প্রমুখ।
জেবি