দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বাধন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) জেলা সমিতি ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিয়ুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলোদেশে ভারতের ১৬তম ভিসা আবেদন কেন্দ্র। কেন্দ্রটি পরিচালনা করবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
এ ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে ভারতে ভ্রমণের জন্য ভিসা পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক হবে।
উদ্বোধনকালে হাইকমিশনার প্রনয় ভার্মা বলেন, কুষ্টিয়ায় ভিসা আবেদনকারীদের জন্য এ কেন্দ্র খোলা হয়েছে, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফ,কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং এসবিআই ঢাকা শাখার সিইও এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের চিফ অপারেটিং অফিসার সুমন্ত ঘোষ।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, একটি ফরচুন ৫০০ কোম্পানি এবং একটি নেতৃস্থানীয় গ্লোবাল ব্যাংক যা ভারতের হাই কমিশনের পক্ষে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ঢাকা যা যমুনা ফিউচার পার্কে অবস্থিত, যেটি বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।
এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার বলেন, এসবিআই সারা বাংলাদেশে ভিসা আবেদন পরিষেবা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।