দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার পায়রা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছেন জেলা মৎস্য বিভাগ। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য আনুমানিক ৬৭ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তারা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
বরগুনা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলীসংলগ্ন পায়রা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বিভিন্ন যায়গায় থেকে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ ৫৬টি বড় বেহুন্দি জাল জব্দ করা হয়।
এ বিষয়ে বরগুনা মৎস্য কর্মকর্ত এস এম মাহমুদুল হাসান বলেন, অবৈধ জালের কারণে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে । মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে ভবিষ্যতেও এ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
জেবি