দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দিঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা৷
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দিঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ পা দুটি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলা সদর থেকে কিছুদিন পূর্বে মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ উদ্ধার করেছিল সদর থানা পুলিশ। পা দুটি ওই মরদেহের হয়ে থাকতে পারে। ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
কে