দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আয়নাল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে আইনাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযুক্ত আয়নাল হোসেন মানিকদিয়া গ্রামের ওমর শাহের জামাতা।
স্থানীয়রা জানান, মানিকদিয়া গ্রামের সাত বছর বয়সী এক শিশু তার বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে যায়। এ সময় মাঠে কাজ করছিল আয়নাল হোসেন। অবুঝ শিশুকে একলা পেয়ে যৌন নিপীড়ন করে।
এ সময় শিশুটির বান্ধবীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আয়নালকে আটক করে। বিক্ষুদ্ধ লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে সন্ধ্যায় আয়নালকে আটক করে থানায় নেয় পুলিশ।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে আয়নালের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
জেবি