দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর্মী হত্যার প্রতিবাদে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর থেকে দূর পাল্লার যানবাহন চলাচল না করলেও উপজেলা শহরে যানবাহন চলাচল করেছে। তবে অবরোধের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাজেকের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইউপিডিএফের কর্মীরা অবরোধ পালনের লক্ষ্যে অবস্থান নিয়েছিল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইউপিডিএফ সাজেকে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিলেও হঠাৎ করে সিন্ধান্ত পরিবর্তন করে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা অবরোধ পালন করেছে।
এদিকে ইউপিডিএফের কর্মী হত্যার ঘটনায় গতকাল দিনগত রাতে সাজেক থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা একটি হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন, রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল।
ঘটনার পর থেকে পুরো সাজেক এলাকাসহ পর্যটকদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
জেবি