দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোর্শেদা বেগম সুইটি নামে এক নারীকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে গুরুতর আহত হয়েছে নিহত নারীর স্বামী মিজানুর রহমান।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটনাটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালার শালিকাদহ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
ওসি জানান, বাড়িতে ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এখনও পুলিশের কর্মকর্তাসহ অবস্থান করছি। ওই বাড়িতে স্বামী-স্ত্রীসহ দুজনে ছিলেন। এর মধ্যে একজন নিহত অপরজন গুরুতর আহত। বর্তমানে নিহত নারীর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহত মিজানুর রহমানকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণ কিংবা মূল ঘটনা কী জানা যাবে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি বিষয়টি।
জেবি