দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পূর্ব পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিএডব্লিউটিএ)। এ সময় নদী দখল করে নির্মাণ করা ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ইমামপুর ইউনিয়নে সীমানাধীন নদীর এই অংশে কোথাও পিলার উঠিয়ে আবার কোথাও লাল পতাকা টানিয়ে নদীর জায়গা চিহ্নিত করা হয়। এরপর অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে টানা দুই দিন মাইকিং করা হয়।
বুধবার ( ৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বেলা সাড়ে ১২ টার দিকে শুরু করা হয় যা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে।
বিআইডব্লিউটিএ এর মেঘনা ঘাট উপ-পরিচালক সরিফুল ইসলাম জানান, প্রথম দিন ইমামপুর ইউনিয়নের চেয়ারমযান জিতু খাঁনের দোতলা আবাসিক ভবন ও ৩৪ টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করা হবে।
উপজেলা পরিষদ সড়ক ধরে খেয়া ঘাট পর্যন্ত যতোগুলো অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে সেসব স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার, মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে আমরা এখানে এসেছি। দুই দিনে অভিযানের প্রথম দিন বুধবার বিআইডব্লিউটিএর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে এমন ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জেবি