দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলার ছাগলনাইয়া মটুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিএসএফের পক্ষ থেকে চোরা চালানের অভিযোগে তাদের আটকের দাবি করা হলেও আটকৃতদের পরিবার জানিয়েছেন বিএসএফ তাদের জোর করে ধরে নিয়ে গেছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর জায়লস্কর-৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমান্ডিং অফিসার ও অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
তিনি জানান, তাদের ফেরত আনার বিষয়ে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আলোচনা চলছে। আশা করি তাদের শিগগিরই ফেরত আনা হবে।
জেবি