দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিশুবরণ উৎসব-২০২৪।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙনে প্রাক-প্রাথমিক শিশুদের নিয়ে শিশুবরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়েশা নাজনীনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র ফজলুর রহমান।
এ সময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের শিক্ষা বিকাশে শুধু পরিক্ষায় পাশের জন্যই মনোযোগ দিয়ে পড়া নয় বরং এই শিক্ষাটাকে বাস্তব জীবনে কাজে লাগাতেও উৎসাহিত করে তুলতে হবে এবং প্রত্যেক শিক্ষকবৃন্দদের শিক্ষার্থীদের মেধা বিকাশে মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে।
এই অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশ ও স্কুলের প্রতি আরও আগ্রহ বাড়বে বলে আমি মনে করি। শিশুদের পরিবেশবান্ধব শিক্ষায় দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম-আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক কমিটির সভাপতি বুলবুল আহমেদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌরসভা মেয়র ফজলুর রহমান বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাজ পরিয়ে বরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেবি